CLASS 7 MAKU LEELA MAJUMDER QUESTION ANSWER CHAPTER-11


মাকু
লীলা মজুমদার
একাদশ অধ্যায়
প্রশ্ন উত্তর

CLASS 7 MAKU LEELA MAJUMDER QUESTION ANSWER CHAPTER-11
CLASS 7 MAKU LEELA MAJUMDER QUESTION ANSWER CHAPTER-11

CLASS VII MAKU LEELA MAJUMDER QUESTION ANSWER CHAPTER-11

1. সোনা কীভাবে মাকুকে কাঁদার কল দিল?

সোনার কথামতো ঘড়িওলা মাকুকে নাকের কল টিপে অকেজো করে দিল। ঘড়িওলা মাকুর দুকান ধরে কষে প্যাঁচ দিল। অমনি সুন্দর লালচে কোঁকড়া চুল সুদ্ধ মাথার খুলি কট করে বাক্সের ঢাকনির মতো খুলে গেল। ভিতরে কলকব্জার মাঝে মাঝে ফাঁকা স্থান আছে। সোনা সেই কলকব্জার ফাঁকে সবচেয়ে উপরে জ্যামের টিন বসিয়ে, তার তলায় ফোঁদল দিয়ে তার মুখে রবারের নল বসিয়ে, নলের অন্য দিকটাকে মাকুর মুণ্ডুর ভিতরে দুই চোখের মাঝখানে গুঁজে দিল। তারপরে গেলাস থেকে টিনে জল ঢালল। এরপরে পট করে খুলির ঢাকনি বন্ধ করেই মুণ্ডুর নাকের টিপকল টিপে দিল। তখন মাকু সঙ্গে সঙ্গে উঠে বসে কেঁদে ভাসিয়ে দিলে।

2. সোনা বাড়ি থেকে কী এনেছিল?

ফুটো জ্যামের টিন, কেরোসিন তেল ঢালবার ফোঁদল, আর বাপির কাজের ঘর থেকে রবারের নল এনেছিল।

3. মাকুকে কাঁদার কল দেবার পরে কী কী ঘটল?

মাককে কাঁদার কল দেবার সঙ্গে সঙ্গে মাকু কেঁদে ভাসিয়ে দিল। দুচোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগল এবং এর ফলে তার গালের লাল রং ধুয়ে গেল, শার্টের বুক, কোর্টের কলার ভিজে সপসপ করতে লাগল। যতক্ষণ না জ্যামের টিনের তলার ফুটো দিয়ে ফোঁটা ফোঁটা করে সব জল বেরিয়ে টিন খালি হয়ে গেলে, ততক্ষণ মাকুর কান্না থামল না। এরপরে মাকু আনন্দের চোটে হেসে ফেলল। ফুর্তির চোটে মালিকের দাড়ি খামচে এক লাফে যেই মাকু উঠে দাঁড়ালে, সঙ্গে সঙ্গে মালিকের দাড়ি গোঁফ হ্যাঁচকা টানে খুলে গিয়ে মাকুর হাতে ঝুলতে লাগল।

4. হোটেলওয়ালা আসলে কে?

হোটেলেওয়ালা আসলে নেটো মাস্টার।

5. নেটো মাস্টারকে আবিষ্কারের সঙ্গে সঙ্গে কী ঘটল?

সকলে একসঙ্গে মালিকের উপরে ঝাঁপিয়ে পড়ল। কেউ তার হাত ধরে নাড়ে, কেউ পায়ের ধুলো মাথায় নেয়। মেম তার গালে দুটো চুমু খেয়েছিলে। সবার চোখে জল এল।

6. নেটো অধিককারীর আর ভয় নাই কেন?

নেটো অধিকারী হোটেল চালিয়ে যে টাকা জমিয়েছিল, তা হাতে পেয়েছিল। সেই টাকা দিয়ে সে সব ধার শোধ করে, নতুন তাঁবুর তলায় আবার নতুন করে সার্কাস খুলবে। পুলিশ আর তাকে ধরবে না।

7. ঘড়িওয়ালার কত টাকা প্রয়োজন?

পাঁচ হাজার টাকা পেলে ঘড়িওলা মাকুর যন্ত্রপাতির দাম চুকিয়ে দেবে।

8. ঘড়িওলা ধার শোধ করে কী করতে চায়?

ধার শোধ করার পরে ঘড়িওলা মায়ের কাছে গিয়ে পেট ভরে চাপড়ঘন্ট, মোচা চিংড়ি আর দুধপুলি খাবে।

9. পোস্টমাস্টার কোন খবর এনেছিল?

সং লটারিতে পাঁচ হাজার টাকা পেয়েছিল, সেই খবর দিতে এসেছিল।

10. সং এর লটারির টিকিটের দুটি টুকরো কার কার কাছে ছিল?

হোটেলওলা ও সং এর কাছে।

মাকু লীলা মজুমদার প্রশ্ন উত্তর

11. সঙের পকেটে থাকা গোলাপি টিকিট দেখে সোনা চমকে উঠেছিল কেন?

সঙের পকেটে হলুদ টিকিট দেখে সোনা চিনতে পেরেছিল, টিকিটের বাকি অংশটা টিয়ার হাতের পুঁটলিতে আছে। তাই চমকে উঠেছিল।

12. সোনার মামনি কী দিয়ে সিঁদুর পরে?

রুপোর কাঠি দিয়ে।

13) বটতলায় কে রান্না করছিল?

সোনা ও টিয়ার মামনি।

14. কে গাছের ডালে পা ঝুলিয়ে বসেছিল?

সোনা ও টিয়ার ঠামু।

15. সোনার বাপি কীভাবে সোনাদের খোঁজ পেয়েছিল?

সোনা ও টিয়ার পিসে পুলিশে কাজ করে। সোনা ও টিয়া বাড়ি থেকে আসার পরে পুলিশের লোকেরা তাদের পিসেকে খবর দিয়েছিল। তাই তাদের খোঁজ পেয়েছিল।

16. পুলিশের লোকেরা বটতলায় কী করছিল?

তারা ভজহরি ও বেহারিকে রান্নাবান্না ও খাবার জায়গা করতে সাহায্য করছিল।

17. সোনা ও টিয়াকে কে প্যাঁ প্যাঁ পুতুল দিয়েছিল ?

সোনা ও টিয়ার পিসেমশাই।

18. সোনা ও টিয়া কাকে মাকু বলে আদর করেছিল?

পিসেমশাইকে।

19. বোম্বা কে?

সোনা ও টিয়ার পিসির ছেলে।

২০. বোম্বা ‘দিদি' শব্দের কেমন উচ্চারণ করেছিল?

জিজিয়া।

21. বোম্বা ‘খাই' শব্দের কেমন উচ্চারণ করেছিল?

কাই।

22. সার্কাসের লোকেরা আহ্লাদে আটখানা হলে কেন?

পুলিশের লোকেরা সার্কাসের মালিককে গ্রেফতার করল না। তাই তারা খুশি হয়েছিল।

23. কারা প্রথম দলে খাবার জায়গা পেল না?

বাজনাদাররা মিছিমিছি দেরি করে ফেলায় তারা প্রথম দলে জায়গা পেল না।

24. কে খাবার পরিবেশন করছিল?

সোনা ও টিয়ার মামনি ও বাপিরা।

25. কারা মালিকের কাছে সুরুয়া রান্না শিখতে চাইছিল?

সোনা ও টিয়ার মামনি ও পিসি।

26. সার্কাসের লোকেরা সুরুয়া রান্নার পদ্ধতি জানার পরে কী বলেছিল?

তারা বলেছিল, নেটোমাস্টারকে আর রাঁধতে দেওয়া হবে না। সে পদ্ধতি বলে দেবে এবং তারা বাঁধবে।

27. কে মাকু সেজেছিল?

সোনা ও টিয়ার পিসেমশাই।

28. মালিক পিসেমশাই-এর কাছে ক্ষমা চাইল কেন?

হোটেলের মালিক সোনা ও টিয়ার পিসেমশাইকে মাকু ভেবে পূর্বে অনেক মন্দ কথা বলেছিল। তাই তার কাছে ক্ষমা চাইল।

29. পিসেমশাই বনে এসেছিল কেন?

মেটো মাস্টারকে ও ঘড়িওলাকে ধরতে।

30. পিসেমশাই কেমন দেখতে?

পিসেমশাই-এর লাল কোঁকড়া চুল ও নাকের উপরে তিল ছিল।

31. সোনা ও টিয়া পিসেমশাইকে মাকু ভেবেছিল কেন?

পিসেমশাই-এর লাল কোঁকড়া চুল ও নাকের উপরে তিলে থাকার কারণে।

32. সোনা ও টিয়া কাকে বাঘের গর্তে ফেলেছিল?

পোস্ট অফিসের পিওনকে

33. পিওন কীভাবে বাঘের গর্ত থেকে উঠেছিল?

পোস্ট অফিসের পিওন যে গর্তে পড়েছিল সেখানে তিনটে সত্যিকার পেয়াদা ঘাঁটি করে লুকিয়ে ছিল। তারা ঠেলেঠুলে তাকে উপরে তুলেছিল।

34. জাদুকর কোথা থেকে খরগোশ বের করেছিল?

সোনা ও টিয়ার পিসেমশাই-এর বুকপকেট থেকে।

35. হোটেলওলার জন্মদিনে পরীদের রানিকে নিমন্ত্রণ করে নাই কেন ?

পরীদের রানি মধু ছাড়া কিছু খায় না। তাই ভুনিখিচুড়ি আর হরিণের মাংস খাবার জন্য তাকে নিমন্ত্রণ করে নাই।



মাকু লীলা মজুমদার, লীলা মজুমদার, মাকু, লীলা মজুমদার মাকু, MAKU, MAKU LEELA MAJUMDER, LEELA MAJUMDER MAKU, MAKU QUESTION ANSWER, CLASS7 MAKU, CLASS7 MAKU QUESTION ANSWER